দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে অনেক গ্রাহক আগের মাসের তুলনায় অস্বাভাবিক বেশি বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করছেন। বিশেষ করে জুন মাসের বিল কয়েকগুণ বেশি এসেছে বলে দাবি করেছেন অনেকে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রাহকদের সঠিকভাবে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যদি আপনার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় বেশি আসে, তাহলে আতঙ্কিত না হয়ে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে করণীয়
১. মিটারের রিডিং যাচাই করুন
প্রথমে আপনার বাসার ডিজিটাল বা প্রিপেইড মিটারের বর্তমান রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিলে উল্লেখ করা রিডিং মিলিয়ে দেখুন। অনেক সময় ভুল রিডিংয়ের কারণেই অতিরিক্ত বিল আসে।
২. কল সেন্টারে অভিযোগ করুন
রিডিংয়ে কোনো অসঙ্গতি থাকলে আপনার বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের কল সেন্টারে ফোন করে অভিযোগ করুন এবং একটি Complaint ID সংগ্রহ করুন।
৩. লিখিত আবেদন করুন
কল সেন্টারে অভিযোগের পরও সমাধান না হলে, আগের তিন মাসের বিদ্যুৎ বিলের কপিসহ নিকটস্থ সাব-জোনাল বা জোনাল অফিসে লিখিত আবেদন জমা দিন।
বিদ্যুৎ বিলের অভিযোগ কোথায় করবেন?
নিচের হটলাইন নম্বরগুলোতে ফোন করে সহজেই অভিযোগ জানাতে পারবেন—
- বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন: ১৬৯৯৯
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB): ১৬২০০
- পল্লী বিদ্যুৎ (REB): ১৬৮৯৯
- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (DPDC): ১৬১১৬
- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (DESCO): ১৬১২০
- নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (NESCO): ১৬৬০৩
- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (WZPDCL): ১৬১১৭
গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
- প্রতি মাসে বিল পাওয়ার পর মিটারের রিডিং অবশ্যই মিলিয়ে নিন।
- অভিযোগ করার সময় Complaint ID সংরক্ষণ করুন।
- বিল, মিটারের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করে রাখুন।
- সমাধান না হলে লিখিত আবেদন করতে ভুলবেন না।







