GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / নবম পে-স্কেলে বড় বেতন বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

নবম পে-স্কেলে বড় বেতন বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

মন্ত্রিসভা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে।

নতুন পে-স্কেলে বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে।

সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডে বেতন বাড়বে ১০০ শতাংশ

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে নতুন বেতন কাঠামো ও ভাতা নির্ধারণসংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়।

‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে প্রস্তাবটি চূড়ান্ত করা হয়েছে।

নতুন পে-স্কেলে প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

২০তম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা

বর্তমানে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা। ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা।

নতুন কাঠামোয় বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়তে পারে

সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হচ্ছে।

তবে বর্ধিত বেতন-ভাতা ধাপে ধাপে পরিশোধ করা হতে পারে।

কার্যকর হওয়ার তারিখ থেকে প্রাপ্য বকেয়া অর্থও পর্যায়ক্রমে দেওয়া হতে পারে

মন্ত্রিসভার অনুমোদনের পর সরকারি প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।

প্রজ্ঞাপনে ১ থেকে ২০ গ্রেডের বেতন ও ভাতার বিস্তারিত জানানো হবে।

অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল।

এরপর এক দশকের বেশি সময় পেরিয়েছে।

নবম পে-স্কেল অনুমোদনের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

তবে বর্ধিত বেতন কবে হাতে পাওয়া যাবে, তা প্রজ্ঞাপন প্রকাশের পরই স্পষ্ট হবে।

Social Icons