GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / Uncategorized / ‘মালিক’–এর আহ্বানে অস্ট্রেলিয়া যাচ্ছেন শুভ।

‘মালিক’–এর আহ্বানে অস্ট্রেলিয়া যাচ্ছেন শুভ।

shovo

অস্ট্রেলিয়ায় জমকালো প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করছে ঈদে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘মালিক’। এ উপলক্ষে ঢালিউড অভিনেতা আরিফিন শুভ অস্ট্রেলিয়া যাচ্ছেন।

আগামী ১২ জুন তিনি মেলবোর্ন ও সিডনির উদ্দেশে ঢাকা ছাড়বেন। আয়োজক প্রতিষ্ঠান ‘বংগোজ ফিল্মস’ জানিয়েছে, ১৩ ও ১৪ জুন সিডনির ‘হোইটস ব্যাংকস্টাউন’ সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেখানে শুভ নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন।

শুধু সিডনি নয়, মেলবোর্ন ও অ্যাডিলেডেও ‘মালিক’-এর বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এসব শোতে তিনি প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।

এক ভিডিও বার্তায় আরিফিন শুভ অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিদের প্রিমিয়ার শোতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান, সিডনিতে ১৩ ও ১৪ জুন দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখার জন্য তিনি অপেক্ষা করছেন।

ঈদের পর থেকেই দেশে ভালো সাড়া পাচ্ছে ‘মালিক’। দর্শকপ্রিয়তা বাড়ায় এখন দেশের বাইরে প্রবাসীদের জন্যও ছবিটির প্রদর্শনী শুরু হচ্ছে।

Social Icons