GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে? পে স্কেল নিয়ে বড় আপডেট

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে? পে স্কেল নিয়ে বড় আপডেট

নতুন পে স্কেলে বেতন বাড়ছে

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামো দ্রুত কার্যকর করতে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের লক্ষ্য নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেতন বৃদ্ধির হার, ভাতা, অন্যান্য সুবিধা এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পে স্কেলের প্রস্তাব সেপ্টেম্বরের শুরুতে মন্ত্রিসভায় তোলা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

আইনি প্রক্রিয়া শেষ হলে গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে নতুন পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে।

এর ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী হিসাব করা হতে পারে। পরবর্তী সময়ে বকেয়া অর্থ সমন্বয় করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশের পরিকল্পনা ছিল। তবে বেতন বৃদ্ধির হার, ভাতা এবং জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয়ের কারণে সময় কিছুটা পিছিয়েছে।

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটির কাজও শেষ পর্যায়ে রয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠকের পর প্রস্তাবটি মন্ত্রিসভায় পাঠানো হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, কমিটির কাজ শেষ হলে পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় যাবে। চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বলেও জানান তিনি।

অর্থ বিভাগের সূত্র বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এদিকে, আর্থিক চাপের কারণে নতুন পে স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে মূল বেতন কার্যকর করা হবে। পরে ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করা হতে পারে।

সচিব কমিটি জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে বেতন বৃদ্ধির হার কিছুটা পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।

নতুন পে স্কেল বাস্তবায়নে জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোর মধ্যে সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

Social Icons