ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর প্রথম গোল করলেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। ম্যাচের ৯ মিনিটে গোলটি করেন এই ফরোয়ার্ড। এর ফলে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক মেক্সিকো।
আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামে মেক্সিকো। শক্তিমত্তা এবং ফিফা র্যাঙ্কিং—উভয় দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে রয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।









