GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / খেলা / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক মেক্সিকো।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক মেক্সিকো।

win mexico

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক মেক্সিকো।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে জয় পায় মেক্সিকো।

ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। তবে প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রাউল হিমিনেজ, ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো।

এই ম্যাচে মোট তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেন। প্রথম লাল কার্ডটি পান দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের সামনে ফাউল করে তিনি সরাসরি লাল কার্ড দেখেন, ফলে বিরতি থেকে ফিরেই ১০ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।

এরপর ম্যাচের ৮৪ মিনিটে আরেক লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। আক্রমণ থামাতে গিয়ে ফাউল করলে তাকে মাঠ ছাড়তে হয়।

বিস্তারিত আসছে…

Social Icons