ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক মেক্সিকো।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটে গোলটি করেন মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। তার গোলে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধে আর কোনো দলই গোলের দেখা পায়নি।
আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামে মেক্সিকো। শক্তিমত্তা এবং ফিফা র্যাঙ্কিং—উভয় দিক থেকেই দক্ষিণ আফ্রিকার তুলনায় এগিয়ে রয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে মেক্সিকো। এখন পর্যন্ত দুই দল চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।









