GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / দেশ / অটোরিকশায় এসে একদল দুর্বৃত্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে।

অটোরিকশায় এসে একদল দুর্বৃত্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ (Begumganj) উপজেলায় প্রকাশ্যে এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে ওই যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের শরীফপুর সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম ফারুক হোসেন (২৭)। তিনি স্থানীয় শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতভাবে গুলি চালায়। এতে দুটি গুলি তার শরীরে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় ফারুক হোসেনকে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন।

বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান জানান, আহতের শরীরে দুটি গুলি লেগেছে এবং তার অবস্থা গুরুতর। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় ও কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Social Icons