GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ‘আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, কারো আত্মীয় হিসেবে নয়’: হাসিনাকে ফেরানো প্রশ্নে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

‘আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, কারো আত্মীয় হিসেবে নয়’: হাসিনাকে ফেরানো প্রশ্নে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, “আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, কারো আত্মীয় হিসেবে নয়।” সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করার সময় শেখ হাসিনাকে মন্ত্রীর ‘আত্মীয়’ বলে সম্বোধন করলে তিনি পেশাদারত্ব বজায় রেখে প্রশ্ন করার আহ্বান জানান।

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ওই সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে পার্থ আরও বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে ইতোমধ্যে পাঠানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার বিষয়টি আদালতের আইনি প্রক্রিয়ার ওপর ছেড়ে দিতে পারে, যা শেখ হাসিনার জন্য খুব একটা সুখবর হবে না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জোর দিয়ে বলেন, কেবল শেখ হাসিনাই নন, বাংলাদেশের যেসব দণ্ডপ্রাপ্ত বা মামলায় অভিযুক্ত ব্যক্তি বিদেশে অবস্থান করছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের সকলকেই দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। সাংবাদিকদের দায়িত্বশীল ও প্রফেশনাল আচরণের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি ব্রিফিং সমাপ্ত করেন।

Social Icons