বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের জন্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ থেকে ১৬ গ্রেডের মোট ৫৬টি শূন্যপদে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও গ্রেডভিত্তিক বিস্তারিত
| পদের নাম | পদসংখ্যা | বেতন স্কেল (গ্রেড) |
| সহকারী পরিচালক | ৩ | ২২,০০০-৫৩,০৬০ (৯) |
| সহকারী প্রোগ্রামার | ১ | ২২,০০০-৫৩,০৬০ (৯) |
| সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার | ১ | ২২,০০০-৫৩,০৬০ (৯) |
| পরিবহন কর্মকর্তা | ১ | ১৬,০০০-৩৮,৬৪০ (১০) |
| হিসাবরক্ষক | ১ | ১৬,০০০-৩৮,৬৪০ (১০) |
| কম্পিউটার অপারেটর | ৯ | ১১,০০০-২৬,৫৯০ (১৩) |
| ক্যাশিয়ার (গ্রেড-১৩) | ৯ | ১১,০০০-২৬,৫৯০ (১৩) |
| ক্যাশিয়ার (গ্রেড-১৪) | ১ | ১০,২০০-২৪,৬৮০ (১৪) |
| অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৯ | ৯,৩০০-২২,৪৯০ (১৬) |
| ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর | ৯ | ৯,৩০০-২২,৪৯০ (১৬) |
| গাড়িচালক | ২ | ৯,৩০০-২২,৪৯০ (১৬) |
আবেদনের নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- বয়সসীমা: ১৫ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীরা https://bkkb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৬ থেকে ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা (ভ্যাট ও সার্ভিস চার্জসহ) জমা দিতে হবে।
- আবেদনের সময়সীমা: ২১ জুন ২০২৬, সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং ২০ জুলাই ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।
- বিশেষ নির্দেশনা: ২৯ মে ২০২৩ এবং ৭ মে ২০২৪ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://url-shortener.me/N9II।
সূত্র: প্রথম আলো, ২২ জুন ২০২৬









