GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / স্বাস্থ্য / হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: ২৪ ঘণ্টায় আক্রান্ত সহস্রাধিক

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: ২৪ ঘণ্টায় আক্রান্ত সহস্রাধিক

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: ২৪ ঘণ্টায় আক্রান্ত সহস্রাধিক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের লক্ষণ নিয়ে নতুন করে ১ হাজার ৭৭টি শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ল্যাব নিশ্চিতভাবে হামে কোনো শিশু মারা না গেলেও উপসর্গজনিত কারণে ৫ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৪৪ জন এবং ল্যাব নিশ্চিত হামে ৯৯ জন সহ সর্বমোট ৯৪৩টি শিশুর মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৯১ জনের দেহে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে এবং সন্দেহভাজন বা উপসর্গযুক্ত রোগী ছিল ৯৮৬ জন। এছাড়া একই সময়ে ৮৯০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সমসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জন। এর মধ্যে ১৮ হাজার ৫৭৮ জন শিশুর দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং চিকিৎসা শেষে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

Social Icons