GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / খিলগাঁওয়ে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

খিলগাঁওয়ে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর খিলগাঁওয়ের বাসাবো এলাকায় ঝুটের টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

বাসাবোর ঝুটের গোডাউনে আগুন, ২৪ মিনিটে নিয়ন্ত্রণে

রাজধানীর বাসাবোতে ঝুটের একটি টিনশেড গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ২৪ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা ৫৮ মিনিটে খিলগাঁওয়ের বাসাবো এলাকার ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ১২টা ৪ মিনিটে তারা সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আগুন পুরোপুরি নির্বাপণের পর অগ্নিকাণ্ডের কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Tagged:

Social Icons