GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ‘খুব শিগগিরই কঠিন আঘাত হানা হবে’: ইরানে সামরিক অভিযানের নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

‘খুব শিগগিরই কঠিন আঘাত হানা হবে’: ইরানে সামরিক অভিযানের নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের দুর্গম পিকাক্স পর্বতের ভূগর্ভস্থ পারমাণবিক গবেষণাগারে সামরিক হামলার সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি খুব শিগগিরই এই অভিযানের ইঙ্গিত দেন।

ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান যে তেহরানকে পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে বিরত রাখাই মার্কিন সামরিক অভিযানের মূল উদ্দেশ্য।

তিনি দাবি করেন, টানা ৫ মাসের যুদ্ধে মার্কিন বাহিনী ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া থেকে আটকে রাখতে সক্ষম হয়েছে।

ইস্ফাহান প্রদেশের নাতাঞ্জ শহরের পাশে অবস্থিত পাথুরে পর্বত পিকাক্সের পাদদেশে ইরানের অত্যন্ত গোপন ভূগর্ভস্থ এই গবেষণাগার অবস্থিত।

অভিযোগ রয়েছে, গত ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করে সেখানে নাতাঞ্জ ও ফার্দো থেকে পারমাণবিক সরঞ্জাম স্থানান্তর করেছে ইরান।

মার্কিন সংবাদ মাধ্যমগুলোর মতে, পিকাক্সের ওই কেন্দ্রে ইতোমধ্যেই কয়েক হাজার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ স্থাপন করা সম্পন্ন করেছে তেহরান।

গবে গবেষণাগারটির ওপরে ৩০০ ফুট পুরু কঠিন গ্রানাইট শিলার স্তর থাকায় এটি সাধারণ বিস্ফোরক বা বোমা দিয়ে ধ্বংস করা কঠিন।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন যে পিকাক্সে কার কার যাতায়াত রয়েছে সেই সব তথ্য তাদের গোয়েন্দাদের কাছে সংরক্ষিত আছে।

যুক্তরাষ্ট্র সেখানে খুব শিগগিরই অত্যন্ত কঠিন এবং বিধ্বংসী আঘাত হানতে যাচ্ছে বলে বিশ্ববাসীকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প।

Social Icons