GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ত্রিশূলীর গর্জে ৫০০ বছরের ইতিহাস বিলীন: মাটির নিচে চাপা পড়লো নেপালের সাব্রুবেসি

ত্রিশূলীর গর্জে ৫০০ বছরের ইতিহাস বিলীন: মাটির নিচে চাপা পড়লো নেপালের সাব্রুবেসি

নেপালের নুয়াকোট জেলার সীমান্তবর্তী গ্রাম বেত্রাবতি বাজার সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

একসময় শিক্ষা, সংস্কৃতি, ইকো টুরিজম ও ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র থাকা গ্রামটি এখন কঙ্কালের মতো পড়ে রয়েছে।

উত্তাল ত্রিশূলী নদীর প্রলয়ঙ্করী পানির ঢলে স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক ও হোটেল-রেস্তোরাঁ ধুয়ে-মুছে সাফ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা চার থেকে ৫০০ বছরের ঐতিহ্য ঢলের পানিতে বিলীন হয়েছে।

পাহাড়সম উচ্চতার ঢলে বসতবাড়ি ভেসে যাওয়ায় এলাকাটি এখন সম্পূর্ণরূপে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

একইভাবে রসুয়া জেলার প্রাণকেন্দ্র ও জনপ্রিয় ট্রেকিং রুট সাব্রুবেসি শহরটি বর্তমানে মাটির নিচে চাপা পড়ে আছে।

পাঁচ থেকে সাত হাজার অধিবাসীর এই পাহাড়ি শহরের প্রায় ৭০ শতাংশ মানুষই প্রলয়ঙ্করী বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বহু শিক্ষক ও শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন।

রসুয়া জেলার শিক্ষা অফিসার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সব প্রতিষ্ঠান দ্রুত পুনর্নির্মাণ ও মেরামতের উদ্যোগ নিচ্ছে সরকার।

দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন সাব্রুবেসিতে পৌঁছাতে দীর্ঘ পথ হেঁটে এবং ঝুঁকি নিয়ে পাহাড়ি পথ পাড়ি দিতে হচ্ছে।

Social Icons