GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে আলোচনা, অভিনেত্রী যা বললেন

দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে আলোচনা, অভিনেত্রী যা বললেন

কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি স্পষ্ট করে তিনি জানিয়েছেন, বাড়ি দখলের ঘটনা সত্য হলেও এটি প্রায় দুই যুগ আগের ঘটনা, সাম্প্রতিক সময়ের নয়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারের অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে দিলারা জামান জানান, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে তিনি বাড়ি নির্মাণ করেছিলেন। পরে দেনা পরিশোধের জন্য বাড়িটি ভাড়া দিলেও ভাড়ার টাকা পাননি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়িটি দখল করে নেয়।

তবে সাক্ষাৎকারে ঘটনার পুরো বিষয়টি স্পষ্ট না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

ঘটনার বিস্তারিত জানিয়ে দিলারা জামান সংবাদমাধ্যমকে বলেন, প্রায় ২০-২৪ বছর আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ছয় কাঠা জমি দখল হয়েছিল।

তবে জমির সব কাগজপত্র সঠিকভাবে সংরক্ষিত থাকায় আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই তিনি জমিটি বুঝে পান

জমি ফিরে পাওয়ার পর সেটি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন দিলারা জামান। বর্তমানে তিনি উত্তরায় নিজের সেই ফ্ল্যাটেই বসবাস করছেন।

অভিনেত্রী জানান, শ্যামলীর সেই জমিতে বর্তমানে দশতলা অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে।

বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট থাকার কথা জানিয়ে দিলারা জামান বলেন, তিনি ভালো আছেন এবং নিজের বর্তমান জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।

Social Icons