GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / নেপালে ভয়াবহ বন্যা: ৬৭৫ মরদেহ উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যা: ৬৭৫ মরদেহ উদ্ধার

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান

নেপাল ও তিব্বতের সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৭৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ভয়াবহ এই দুর্যোগের পাঁচ দিন পরও নিখোঁজ মানুষের সন্ধানে জোরালোভাবে উদ্ধার অভিযান চলছে।

রোববার (৩০ আগস্ট) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযানে ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, একটি হিমবাহ ধসে পড়ার পর সৃষ্টি হওয়া প্রবল পানির স্রোত এই ভয়াবহ পরিস্থিতির কারণ হয়ে থাকতে পারে।

এদিকে, নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, দুর্যোগকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে ভারতের নাগরিক ১৬৭ জন। এছাড়া চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন এবং মাল্টার ৪ জন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ইতালি, রাশিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও তুরস্কের ২ জন করে নাগরিকও উদ্ধার হয়েছেন।

এ ছাড়া বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিককে উদ্ধার করা হয়েছে। আরও ২১ জন উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় বা জাতীয়তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

Tagged:

Social Icons