GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / নাটক ও ওটিটি / বাড়ি দখলের পর কীভাবে জমি ফিরে পেয়েছিলেন দিলারা জামান

বাড়ি দখলের পর কীভাবে জমি ফিরে পেয়েছিলেন দিলারা জামান

বাড়ি দখলের পর কীভাবে জমি ফিরে পেয়েছিলেন দিলারা জামান

কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের বাড়িদখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনা সাম্প্রতিক নয় বলে জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, প্রায় দুই যুগ আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া জমিতে বাড়িদখলের ঘটনাটি ঘটেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিলারা জামান জানান, বাড়িদখলের ঘটনা সত্য হলেও সেটি প্রায় ২০ থেকে ২৪ বছর আগের

অভিনেত্রীর ভাষায়, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়িদখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো ভাড়া বাড়িতে থাকি।’

বাড়িদখলের ঘটনার বিস্তারিত জানিয়ে দিলারা জামান বলেন, ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ৬ কাঠা জমি দখল করা হয়েছিল। তবে জমির সব কাগজপত্র ঠিক থাকায় তিনি আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যে নিজের জমি বুঝে পান

তবে ওই সাক্ষাৎকারে ঘটনার বিস্তারিত উল্লেখ না থাকায় সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

দিলারা জামান জানান, জমিটি বুঝে পাওয়ার পর তিনি সেটি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন। বর্তমানে তিনি সেই ফ্ল্যাটেই বসবাস করছেন।

শ্যামলীর ওই জমিতে বর্তমানে ১০ তলা একটি অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে বলেও জানান তিনি।

অভিনেত্রী বলেন, বর্তমানে তিনি ভালো আছেন এবং নিজের জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট। অর্থাৎ, সাম্প্রতিক সময়ে তার বাড়ি দখল হয়েছে এমন ধারণাটি সঠিক নয়। ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে এবং পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জমিটি ফিরে পেয়েছিলেন।

Social Icons