GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / মুক্তিযুদ্ধকালীন অপরাধে প্রথম সাজাপ্রাপ্ত আবুল কালাম আযাদ: আপিল ঝুলছে আদেশে

মুক্তিযুদ্ধকালীন অপরাধে প্রথম সাজাপ্রাপ্ত আবুল কালাম আযাদ: আপিল ঝুলছে আদেশে

আবুল কালাম আযাদ

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশ দেয়া হবে আগামী ৭ সেপ্টেম্বর।

আজ সোমবার (৩১ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন।

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ৪ হাজার ৯১৫ দিন পর তিনি আপিল করার সুযোগ পাবেন কি না, মূলত সেই বিষয়ে আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আদালতে আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

দায়ের করা আপিলে বিলম্ব মার্জনার পাশাপাশি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিতের আবেদন জানিয়েছেন আবুল কালাম আযাদ।

পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক এই সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।

বাংলাদেশের স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে এটিই ছিল প্রথম রায়।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

পরে জানা যায়, আপিল করার শর্তে রাষ্ট্রপতি তাঁর সাজা সাময়িকভাবে স্থগিত করেছিলেন।

রাষ্ট্রপতির সেই আদেশের ধারাবাহিকতায় ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ করেন এই আসামি।

এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে আপিল করার জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দিয়েছিলেন।

Social Icons