GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / প্রধানমন্ত্রী / নতুন পে-স্কেলের খসড়া আজ মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন হতে পারে

নতুন পে-স্কেলের খসড়া আজ মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন হতে পারে

মন্ত্রিসভা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে এই সিদ্ধান্ত নির্ধারণী বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সাবেক মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি দুই অর্থবছরে এটি বাস্তবায়নের প্রস্তাব করেছিলেন।

সেই প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর করার কথা ছিল।

তবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য তৈরি করা চূড়ান্ত খসড়ায় আগের সেই ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকেই কর্মচারীদের নতুন মূল বেতন কার্যকর করার কথা বলা হয়েছে।

তবে এই নতুন মূল বেতন একবারে না দিয়ে কিস্তিতে বা ভেঙে ভেঙে দেওয়ার বিষয়ে সুপারিশ রাখা হয়েছে।

অবশ্য নতুন এই পে-স্কেল ঠিক কখন এবং কীভাবে চূড়ান্তভাবে বাস্তবায়িত হবে, তা পুরোপুরি মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিকেলের বৈঠকে মন্ত্রিসভা কমিটি এই সংক্রান্ত খসড়া পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন বা দিকনির্দেশনা প্রদান করতে পারে।

Social Icons