GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান / সোলার বিদ্যুৎ বিক্রি করে আয়ের সুযোগ: প্রকাশ পেল নতুন নিট মিটারিং নীতিমালা

সোলার বিদ্যুৎ বিক্রি করে আয়ের সুযোগ: প্রকাশ পেল নতুন নিট মিটারিং নীতিমালা

সোলার প্যানেল থেকে বিদ্যুৎ বিল সাশ্রয় ও অতিরিক্ত আয়ের সহজ উপায় নিয়ে এসেছে নেট এনার্জি মিটারিং নির্দেশিকা ২০২৫

এই বিশেষ পদ্ধতির মাধ্যমে গ্রাহক বা প্রোসিউমার (যিনি একইসঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করেন) তাঁর সোলার বা নবায়নযোগ্য জ্বালানি সিস্টেমকে সরাসরি জাতীয় বিতরণ গ্রিডের সঙ্গে যুক্ত করতে পারেন।

এর ফলে ব্যবহারের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হয়।

পরবর্তীতে গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ করলে বিতরণ সংস্থা কেবল আমদানি ও রপ্তানির নিট বা সাপেক্ষ পরিমাণের ওপর ভিত্তি করে চূড়ান্ত বিল হিসাব করবে।

বিদ্যুৎ বিলের সাশ্রয় ও অতিরিক্ত ইউনিটের সমন্বয় নেট মিটারিং প্রক্রিয়ায় একটি বাই-ডাইরেকশনাল মিটার ব্যবহার করা হয়।

এর মাধ্যমে গ্রিড থেকে নেওয়া এবং সোলার প্যানেল থেকে গ্রিডে পাঠানো বিদ্যুতের পৃথক হিসাব স্বয়ংক্রিয়ভাবে রাখা হয়।

নির্দিষ্ট বিলিং সময়ে গ্রিড থেকে নেওয়া মোট বিদ্যুৎ থেকে গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ এবং পূর্ববর্তী মাসের জমে থাকা ক্রেডিট ইউনিট বাদ দিয়ে মূল বিল তৈরি করা হয়।

গ্রাহকের রপ্তানির পরিমাণ আমদানির চেয়ে বেশি হলে বাড়তি অংশ ক্রেডিট হিসেবে পরবর্তী বিলিং বা সেটলমেন্ট সময়কালের জন্য জমা রাখা হয়।

সঞ্চয় বা ক্রেডিট অর্থের ফেরত পাওয়ার সুযোগ নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতি তিন মাস অন্তর (প্রতি বছরের মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর মাস শেষে) সেটলমেন্ট পিরিয়ড সম্পন্ন হয়।

সেটলমেন্ট পিরিয়ড শেষে প্রোসিউমার নিট রপ্তানিকারক হিসেবে থাকলে তাঁর জমানো ক্রেডিট বা অবশিষ্ট অর্থের মূল্য নির্ধারিত ট্যারিফ হারে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বুঝিয়ে দেয়।

আবেদনপত্র ও চুক্তিতে উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্ট (BEFTN/NPSB), মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট) অথবা চেকের মাধ্যমে এই অর্থ সরাসরি প্রদান করা হয়।

ইনসেন্টিভ বা অতিরিক্ত সুবিধা বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির ইনসেন্টিভ হিসেবে রুফটপ সোলার সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুতের নিট রপ্তানিকৃত পরিমাণের ১০% বিতরণ সিস্টেম রক্ষণাবেক্ষণ ফি হিসেবে ধরা হয়।

একই সাথে এই নিট রপ্তানিকৃত বিদ্যুতের সমপরিমাণ ১০% গ্রাহকের জমা ক্রেডিট ইউনিটের সাথে অতিরিক্ত ইনসেন্টিভ সুবিধা হিসেবে যুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিসহ অন্যান্য বিতরণ সংস্থাগুলো এই নির্দেশিকার আলোকে সেবা প্রদান নিশ্চিত করবে।

Social Icons