সম্পর্ক ভাঙার পর অনেকের নানা অদ্ভুত কাজ করতে ইচ্ছে করে। তবে মন খারাপের সময়ে হুট করে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে অনুশোচনার কারণ হয়। তাই আবেগ শান্ত না হওয়া পর্যন্ত ৫টি ভুল কাজ এড়িয়ে চলাই ভালো।
১. বারবার ফোন বা মেসেজ করবেন না
সাবেক সঙ্গীর সঙ্গে শেষবারের মতো কথা বলার তাগিদ হতে পারে। কিন্তু রাগের মাথায় কথা বললে তর্ক আরও বাড়ে। কষ্ট দেওয়া মানুষের কাছ থেকে সব প্রশ্নের উত্তর আশা করা ভুল।
২. সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করবেন না
তাঁর প্রোফাইল, ছবি বা মন্তব্য বারবার দেখলে কষ্ট বাড়ে। নিজেকে সামলাতে প্রয়োজনে সাবেক সঙ্গীকে সোশ্যাল মিডিয়ায় ব্লক বা আনফলো করে দিন।
৩. হুট করে নতুন সম্পর্কে জড়াবেন না
কষ্ট ভুলতে বা একা থাকার ভয়ে নতুন সম্পর্কে যাওয়া ঠিক নয়। এতে নতুন সঙ্গীর সাথে পুরোনোর তুলনা চলে আসে। আগে নিজের মনকে সুস্থ হতে সময় দিন।
৪. আবেগের বশে বড় সিদ্ধান্ত নেবেন না
কষ্ট সামলাতে অনেকে চাকরি ছেড়ে দেন বা শহরের বাইরে চলে যান। কিন্তু হুট করে জীবনের বড় সিদ্ধান্ত নিলে পরে পস্তাতে হতে পারে।
৫. বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবেন না
সোশ্যাল মিডিয়ায় কষ্ট নিয়ে স্ট্যাটাস বা ইঙ্গিতপূর্ণ কথা লিখবেন না। এগুলো সবার সামনে না এনে ব্যক্তিগত রাখাই ভালো। বিশ্বস্ত কোনো বন্ধুর কাছে নিজের অনুভূতি শেয়ার করুন।









