GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / প্রেমিকের ডাকে লালমাই পাহাড়ে, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রেমিকের ডাকে লালমাই পাহাড়ে, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার লালমাই পাহাড়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। আরও চারজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার ভোরে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। পরে তারা একজনকে আটক করে পুলিশে খবর দেন।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

ওই কিশোরী চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল।

শনিবার তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসে। পরে সিয়াম তাকে লালমাই পাহাড়ের একটি নির্জন স্থানে নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, সেখানে আগে থেকেই সিয়ামের আরও চার বন্ধু অপেক্ষা করছিল।

পরে ওই কিশোরীকে সেখানে নিয়ে যাওয়ার পর পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।

ভোরে স্থানীয়রা কয়েকজনকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কিশোরী ঘটনাটি তাদের জানান।

পরে চারজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একজনকে আটক করেন স্থানীয়রা।

আটক যুবকের নাম মো. সাকিব (২০)। তিনি চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে

এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

তিনি বলেন, বাকি চারজনকে গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক দল কাজ করছে।

মেডিকেল পরীক্ষার পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Social Icons