GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / জাতীয় সংসদ / সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ নিয়ে আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৬ মিনিটে তারা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হয়।

শুরু থেকেই সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে আপত্তি ছিল বিরোধী দলের।

এদিনও তারা তিনটি বিলের বিরোধিতা করে।

তবে বিরোধী দলের আপত্তি সত্ত্বেও পরে তিনটি বিলই কণ্ঠভোটে পাস হয়।

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে আলোচনায় বিরোধী দল আপত্তি জানায়।

তাদের দাবি, এটি কোরআন-সুন্নাহবিরোধী আইন। এর ফলে সমাজে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে তারা।

বিরোধী দল বিলটি আরও যাচাই-বাছাই করার দাবি জানায়।

তবে আইনমন্ত্রী বলেন, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল হেবা বা মুসলিম আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়

তিনি বলেন, এই আইনে বাবা-মায়ের অধিকার সংরক্ষণ করা হয়েছে। সব বাংলাদেশি এই আইনের সুবিধা পাবেন।

পরে জাতীয় মানবাধিকার কমিশন বিলের আলোচনায় অংশ নেবে না জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

Social Icons