GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ভোটার এলাকা বদলালেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোটার এলাকা বদলালেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে তার আবেদন অনুমোদন করেছে। এর ফলে তার ভোটার নিবন্ধন এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় স্থানান্তর হয়েছে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করেই তিনি ভোটার এলাকা পরিবর্তন করেছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সিটি নির্বাচন করার জন্য ঢাকাবাসীর একটা চাপ আছে। দেখি কি করা যায়।”

তার এই বক্তব্যের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো সম্ভাব্য প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যেই নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তনকে অনেকেই আসন্ন সিটি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন।

Social Icons