GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / স্বাস্থ্য / ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১,৩১৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১,৩১৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৪ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এসব রোগী ভর্তি হন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৯০৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৭০৯ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ২৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে আগস্ট মাসে ৪৩ জন, সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে ২৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫০৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রামে ১৯৮ জন, বরিশালে ১৫৩ জন, রাজশাহীতে ৯৯ জন এবং ময়মনসিংহে ৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Social Icons