GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / নতুন দুই কমিটির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, জানুন বিস্তারিত

নতুন দুই কমিটির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, জানুন বিস্তারিত

নতুন দুই কমিটির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, জানুন বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ও পিটিশন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটি গঠন করা হয়।

এদিন সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত কমিটির সভাপতি

জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ২৬৩ ও ২৬৫ বিধিতে বর্ণিত কাজ ও দায়িত্ব পালনের জন্য ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।

কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন।

পিটিশন কমিটিরও সভাপতি হাফিজ উদ্দিন

এ ছাড়া সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী নাগরিকদের পিটিশন পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সভাপতিও করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।

পিটিশন কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, নূরুল ইসলাম মনি, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), রকিবুল ইসলাম, এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাহিদ ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান।

আরও দুই স্থায়ী কমিটি গঠন

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের আরও দুটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থায়ী কমিটির কাজও আনুষ্ঠানিকভাবে শুরু করার পথ তৈরি হলো।

Social Icons