সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যে জড়িয়ে এজলাস ছেড়ে চলে গেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির এজলাসে একটি মামলার শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।
মামলার শুনানিতে উত্তপ্ত পরিস্থিতি
এদিন আপিল বিভাগে একটি মামলার শুনানি চলার সময় হঠাৎ করে মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।
তার এই মন্তব্যের পর প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কথোপকথন শুরু হলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ
উচ্চবাচ্যের একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ এজলাস ছেড়ে চলে যান।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আর আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়নি বলে জানানো হয়েছে।





