GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান: রুবিও

হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান: রুবিও

ইরান হরমুজ প্রণালির ওপর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৭ অক্টোবর) গ্রিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে একাধিকবার সুযোগ দেওয়া হলেও দেশটি সেই সুযোগ গ্রহণে ব্যর্থ হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন সময়ে এলো, যখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের আন্তর্জাতিক সরবরাহের বড় একটি অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।

তবে রুবিওর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানোর’ দাবির বিষয়ে প্রতিবেদনে ইরানের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি।

সূত্র: আল জাজিরা

Social Icons