GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আগামী বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আগামী বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

minister

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এটি দেশের ৫৫তম বাজেট। বৃহস্পতিবার (১১ জুন) সকালে সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের বিশেষ এই সভায় বাজেট অনুমোদন দেওয়া হয়। এরপর বিকাল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে অধিবেশনে যোগ দিয়ে বাজেট উপস্থাপন করবেন। এটি বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রীরও প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করা হয়েছে, যার মধ্যে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা আসবে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে এবং ১ লাখ ১০ হাজার কোটি টাকা ধরা হয়েছে বিদেশি ঋণ ও সহায়তা হিসেবে।

Social Icons