GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ আজ

কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ আজ

কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর মারা যান তিনি।

কালজয়ী অসংখ্য গানের এই রচয়িতার প্রয়াণ দিবসে পারিবারিক উদ্যোগে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মে নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বিশেষ ট্রিবিউট অনুষ্ঠান।

স্মরণানুষ্ঠান নিয়ে গাজী মাজহারুল আনোয়ারের কন্যা ও কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার জানান, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়েছে।

অন্যদিকে ‘আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘আইকনিক টুয়েসডে’। আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্লাবের লাউঞ্জে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন তার সহধর্মিণী জোহরা গাজী এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল।

এ ছাড়া অনুষ্ঠানে তার লেখা কালজয়ী গানগুলো সরাসরি পরিবেশন করা হবে।

গাজী মাজহারুল আনোয়ার ছিলেন বাংলাদেশের গানের জগতে অন্যতম গুরুত্বপূর্ণ গীতিকবি। অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান রচনার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন উল্লেখযোগ্য অবদান। তার সৃষ্টিকর্ম বাংলা সংস্কৃতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Social Icons