ডিএমপিতে ৩ ডিসি ও ৫ এডিসির বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত পৃথক দুটি কার্যালয় আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।
একটি আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আজাদ রহমানকে বদলি করে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপর কার্যালয় আদেশে পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
ডিবি-মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে বদলি করা হয়েছে।
ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিবি-রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।
পিওএম-পূর্ব বিভাগের এডিসি মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত দুটি পৃথক কার্যালয় আদেশে এসব বদলি ও পদায়ন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।









