GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / ‘শিল্প কোনো পাপ নয়, এটি একটি পরিচয়’—প্রভা

‘শিল্প কোনো পাপ নয়, এটি একটি পরিচয়’—প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে কথা বলেছেন।

রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

প্রভা বলেন, শিল্প শুধু একটি পেশা নয়, এটি একটি সামাজিক মর্যাদা ও সংস্কৃতির অংশ

তিনি লেখেন, কোনো পরিচয় যদি কাউকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।

শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, অশিক্ষা, অজ্ঞতা ও সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক, তা তিনি চান না।

প্রভা বলেন, যারা শিল্প অঙ্গনে আসবেন, তাদের শিক্ষা, মূল্যবোধ, সংস্কৃতিবোধ এবং নিজের পরিচয়ের প্রতি সম্মান থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, শিল্প কোনো পাপ নয়।

শিল্প একটি পরিচয় এবং একটি সংস্কৃতি।

একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয় বলেও মন্তব্য করেন তিনি।

Social Icons