GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / অপরাধ / সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকা নিহত, গ্রেফতার ২

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকা নিহত, গ্রেফতার ২

জাতীয় সংসদের সামনে ছিনতাই

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত, গ্রেফতার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহতের ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে।

নিহত শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রোববার (৩০ আগস্ট) মামলাটি দায়ের করা হয়।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন (৫৫) বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন। তিনি ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার জন্য রিকশায় করে যাচ্ছিলেন।

পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে।

ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

Tagged:

Social Icons