রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে।
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলে দুপুরের মধ্যে তীব্র ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
একই সঙ্গে এসব এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ সময়ে রাজধানীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।
আজ ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে নিশ্চিত করা হয়েছে।
ঝোরো হাওয়ার আশঙ্কায় খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।
এ ছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।




