GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / জামায়াতে ইসলামী / ৬ দফা দাবিতে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

৬ দফা দাবিতে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

৬ দফা দাবিতে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের লালদিঘীর উদ্দেশে যাত্রা শুরু করে নেতাকর্মীদের বহর।

১১ দলীয় ঐক্যের এই লংমার্চের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসন

লংমার্চ শুরুর আগে শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। নেতাদের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহর রওনা হয়।

লংমার্চের নির্ধারিত রুটে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।

প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সবশেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

Social Icons