GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / জাতীয় সংসদে নতুন দায়িত্বে জয়নুল আবদিন ফারুক, জানুন বিস্তারিত

জাতীয় সংসদে নতুন দায়িত্বে জয়নুল আবদিন ফারুক, জানুন বিস্তারিত

জাতীয় সংসদে নতুন দায়িত্বে জয়নুল আবদিন ফারুক, জানুন বিস্তারিত

জাতীয় সংসদে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তাকে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

এতে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন। পদাধিকারবলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীও এই কমিটির সদস্য থাকবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান এবং শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ।

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩১-এর মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

জয়নুল আবদিন ফারুক বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ। তিনি এর আগে নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য।

নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি স্থায়ী কমিটির নেতৃত্বে এলেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা।

Social Icons