GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / জিন্নাহর মৃত্যুবার্ষিকীতে ইনকিলাব মঞ্চের শ্রদ্ধা, সামাজিক মাধ্যমে সমালোচনা

জিন্নাহর মৃত্যুবার্ষিকীতে ইনকিলাব মঞ্চের শ্রদ্ধা, সামাজিক মাধ্যমে সমালোচনা

উর্দুকে পাকিস্তানের ‘একমাত্র রাষ্ট্রভাষা’ করার পক্ষে অবস্থান নেওয়া জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা’ জানিয়ে পোস্ট করায় ইনকিলাব মঞ্চের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে

শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত সংগঠনটির ফেসবুক পেজে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে জিন্নাহর একটি সাদাকালো ছবিসহ পোস্ট কার্ড প্রকাশ করা হয়। দিনটি ছিল জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী

১৯৪৮ সালের মার্চে পাকিস্তানের গভর্নর মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে এর প্রতিবাদে ছাত্রসমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। তার ওই বক্তব্য তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করে, যা পরবর্তীতে ১৯৫২ সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের পথ তৈরি করে।

ইনকিলাব মঞ্চের প্রকাশিত পোস্ট কার্ডে জিন্নাহকে উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, পাকিস্তান রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে উল্লেখ করা হয়।

পোস্টে বলা হয়, ‘কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ-র মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।’

ইনকিলাব মঞ্চের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন।

Social Icons