GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / স্বাস্থ্য / ডেঙ্গু, হাম ও ইনফ্লুয়েঞ্জায় চারদিকে জ্বরের প্রকোপ: শিশু হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়

ডেঙ্গু, হাম ও ইনফ্লুয়েঞ্জায় চারদিকে জ্বরের প্রকোপ: শিশু হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়

বর্তমানে একই সময়ে একাধিক ভাইরাসের আক্রমণে রাজধানীসহ সারা দেশে জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে।

ডেঙ্গু, হাম, ইনফ্লুয়েঞ্জা, চিকুনগুনিয়া ও আরএসভি ভাইরাসের কারণে ঘরে ঘরে মানুষের জ্বর দেখা দিচ্ছে।

একই সঙ্গে একাধিক ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় জ্বরকে সাধারণ হিসেবে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে শিশু, বয়স্ক ও ক্রনিক রোগীদের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা না করার তাগিদ দিয়েছেন তারা।

হাসপাতালগুলোতে একই রোগীর দেহে একের অধিক ভাইরাস শনাক্ত হওয়ায় রোগ নির্ণয়ে বাড়তি পরীক্ষা করতে হচ্ছে।

শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিদিন দ্বিগুণ বেড়ে শিশুদের ভর্তিতে সংকট তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে শরীরে তীব্র ব্যথা থাকলেও হামের ক্ষেত্রে জ্বরের পর র‍্যাশ ও নিউমোনিয়ার জটিলতা বাড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে নতুন করে চারজনের মৃত্যু হয়েছে।

হাম শনাক্ত হয়ে এ পর্যন্ত ১০০ জন এবং উপসর্গ নিয়ে আরও ৮৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘনবসতিপূর্ণ ঢাকায় গণপরিবহন ও স্কুল-কলেজ থেকে হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাসগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে।

Social Icons