২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বাসা থেকে তুলে নেওয়া হয় তারেক রহমানকে।
তৎকালীন সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের আমলে এই ঘটনা ঘটে।
তিনি টানা ৫৫৪ দিন কারাবন্দি জীবনযাপন করেন।
রিমান্ডের সময় তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
সব মামলায় জামিন পেয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান।
পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়।
তাঁর সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান যুক্তরাজ্যে যান।
বিএনপির নেতাকর্মীরা এই দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।



