GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / খেলা / ফুটবল / নেইমারকে নিয়ে বড় দুশ্চিন্তা সান্তোসে, ডার্বির আগে বিশ্রামে

নেইমারকে নিয়ে বড় দুশ্চিন্তা সান্তোসে, ডার্বির আগে বিশ্রামে

নেইমার

করিন্থিয়ানসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বির আগে নেইমার জুনিয়রকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সান্তোস। মৃদু ফ্লুর উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার দলের মূল অনুশীলনে অংশ নেননি ব্রাজিলিয়ান তারকা।

বাংলাদেশ সময় রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১টায় নিও কিমিকা অ্যারেনায় করিন্থিয়ানসের মুখোমুখি হবে সান্তোস

ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল সান্তোস। তবে দলের অনুশীলনে ছিলেন না নেইমার।

তবে নেইমারের অসুস্থতা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে সান্তোস।

ক্লাবের স্বাস্থ্য বিভাগের পরামর্শেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোট বা শারীরিক সমস্যা যেন আরও না বাড়ে, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সান্তোস জানায়, ফ্লুর উপসর্গ অনুভব করায় স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী শুক্রবারের অনুশীলন থেকে নেইমারকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ডার্বির আগে নেইমার আবার অনুশীলনে ফিরবেন বলে আশা করছে ক্লাবটি।

ম্যাচে খেলার মতো পুরোপুরি ফিট থাকবেন নেইমার, এমনটাই প্রত্যাশা সান্তোসের। তবে শেষ সিদ্ধান্ত তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।

চলতি মৌসুমে সান্তোসের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা নেইমার।

অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল ও অ্যাসিস্টেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ৯ গোল করেছেন নেইমার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮ গোল।

তাই করিন্থিয়ানসের বিপক্ষে মর্যাদার এই ডার্বিতে নেইমারকে পাওয়া যাবে কি না, সেটিই এখন সান্তোস সমর্থকদের সবচেয়ে বড় উদ্বেগ

Social Icons