GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / খেলা / ফুটবল / বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছে ইরানের জাতীয় ফুটবল দল।

বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছে ইরানের জাতীয় ফুটবল দল।

football

ভিসা জটিলতা ও ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কিছুটা স্বস্তি পেয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। বিশ্বকাপে তাদের প্রতিটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। ফলে ম্যাচের দিন যাতায়াত করতে হবে—এমন উদ্বেগ আর থাকছে না।

বর্তমানে ইরান দল মেক্সিকোর তিহুয়ানায় অনুশীলন করছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, তাদের প্রতিটি ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা শেষে সেদিনই ফিরে আসতে হতে পারে। এতে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে মঙ্গলবার এক বিবৃতিতে সেই দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। সংস্থাটির এক মুখপাত্র বলেন, “এ ধরনের তথ্য সঠিক নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদিচ্ছার কারণেই ইরান দল তাদের ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছে।”

সোমবার তিহুয়ানায় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত পাসানদিদেহ জানান, ইরানের ফুটবল ফেডারেশনের কিছু কর্মকর্তাকে ভিসা দেওয়া হয়নি। তবে যেসব কর্মকর্তা ভিসা পেয়েছেন, তাদের জন্য অবস্থান বা রাতযাপনের ওপর কোনো ধরনের সময়সীমা নির্ধারণ করা হয়নি। তাঁর ভাষায়, ভিসার শর্তে কোথাও দেশ ছাড়ার নির্দিষ্ট সময় উল্লেখ নেই।

অন্যদিকে বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২১ জুন একই শহরে তারা খেলবে বেলজিয়ামের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান।

Social Icons