GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ৩০ বছরের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে: নয়াদিল্লির কাছে বিহারের কড়া চিঠি

৩০ বছরের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে: নয়াদিল্লির কাছে বিহারের কড়া চিঠি

চলতি ২০২৬ সালের ডিসেম্বরের শেষে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী এই চুক্তির মূল লক্ষ্য ছিল শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা।

চুক্তির মেয়াদ ঘনিয়ে আসায় এটি নবায়নের লক্ষ্যে দুই দেশের সরকারের মধ্যে প্রাথমিক কথাবার্তা চলছে।

তবে ভারতের রাজ্য বিহার সরকার বাংলাদেশের সঙ্গে এই গঙ্গা চুক্তি নবায়নের তীব্র বিরোধিতা করছে।

বিহারের রাজ্য সরকারের দাবি, এই চুক্তির ফলে তাদের রাজ্য, ১৩ কোটি মানুষ এবং কৃষকরা পানিসংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিহারের সাবেক পানিসম্পদমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সঞ্জয় ঝা চুক্তি নবায়ন না করতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন।

এর জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহারের উদ্বেগ ও স্বার্থকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, গত ২৮ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই প্রতিশ্রুতি দিয়ে বিহারের সাবেক মন্ত্রীকে চিঠি লেখেন।

চিঠিতে জানানো হয়, গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারতের জলশক্তি মন্ত্রণালয় বেশ কয়েকটি যৌথ বৈঠক করেছে।

বিহারের দাবির বিষয়টি মাথায় রেখে ভারতীয় কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে নিশ্চিত করেছেন জয়শঙ্কর।

Social Icons