GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / স্বাস্থ্য / দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ও উপসর্গে হাজারের বেশি

দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ও উপসর্গে হাজারের বেশি

দেশে হামের পরিস্থিতি

দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছে আরও ২ শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯৫৫ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে ৮৫৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৫৬ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৬৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭২৬ শিশুর।

হাম ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ শিশু।

এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে হাম আক্রান্ত ও উপসর্গের রোগীর সংখ্যা প্রতিদিনের হিসাবে তুলে ধরা হচ্ছে।

Tagged:

Social Icons