GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / ‘শিক্ষকতা করতে হলে ইউনিভার্সিটি খুলুন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে শফিকুর রহমান

‘শিক্ষকতা করতে হলে ইউনিভার্সিটি খুলুন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে শফিকুর রহমান

সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে ‘শিক্ষকের ভূমিকা পালন করার’ বক্তব্যের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শিক্ষকতা করতে হলে সংসদে নয়, বিশ্ববিদ্যালয় খুলতে হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বক্তব্য দেন তিনি।

শফিকুর রহমান বলেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ার জন্য সংসদে আসেননি।

তিনি বলেন, কেউ শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। সেখানে যার ইচ্ছা হবে, তিনি ভর্তি হবেন। এরপর তার লেকচার শুনবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমির আরও বলেন, সংসদ অধিবেশন শুরুর পর থেকেই তিনি অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করছেন।

তার মতে, সংসদে এমন আচরণ হওয়া উচিত নয়।

শফিকুর রহমান বলেন, একই বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ও তার সহকর্মীদের আক্রমণ করেছেন।

তিনি এই আচরণকে ‘পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম’ বলে মন্তব্য করেন।

জামায়াত আমির আরও বলেন, সংসদের পরিবেশ ও মর্যাদা রক্ষা করা দরকার।

এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে বলে দাবি করেন তিনি।

পাশাপাশি তার বক্তব্য সংসদের কার্যপ্রণালি থেকে বাদ দেওয়ারও দাবি জানান শফিকুর রহমান।

তিনি বলেন, এসব করা হলে তারা সংসদে বসবেন। তা না হলে অপমান নিয়ে সেখানে বসার প্রশ্নই ওঠে না।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসতে দেখা যায়।

সংসদে দেওয়া এই বক্তব্যকে কেন্দ্র করে অধিবেশনে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়।

Tagged:

Social Icons