GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ইউএস আয়োজিত জি২০ বৈঠকে রুশ অর্থমন্ত্রীর আকস্মিক উপস্থিতি: ইউরোপের তীব্র ক্ষোভ

ইউএস আয়োজিত জি২০ বৈঠকে রুশ অর্থমন্ত্রীর আকস্মিক উপস্থিতি: ইউরোপের তীব্র ক্ষোভ

উত্তর ক্যারোলিনায় যুক্তরাষ্ট্র আয়োজিত জি২০-এর অর্থবিষয়ক বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভের আকস্মিকভাবে উপস্থিত হয়েছেন

তাঁর এই অভাবনীয় উপস্থিতি ইউরোপীয় বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করেছে।

গত সোমবার (৩১ আগস্ট) অ্যাশভিলে অনুষ্ঠিত জি২০ বৈঠকে সিলুয়ানভ সরাসরি সশরীরে অংশগ্রহণ করেন।

বৈঠক চলাকালে তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দুই দেশের প্রতিনিধি জি২০ কাঠামোর ভেতরে পারস্পরিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই দ্বিপক্ষীয় বৈঠকে ইউক্রেন সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রুশ অর্থমন্ত্রীকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর বিতর্ক বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের জানান, তারা সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে পছন্দ করেন এবং এই কৌশলের কারণেই তারা সফল।

তবে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের এই ধরনের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ দোমানস্কি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, আন্তর্জাতিক মঞ্চে মস্কোর এই প্রতিনিধিত্ব দেখে তিনি অত্যন্ত অসন্তুষ্ট।

দোমানস্কি আরও জোর দিয়ে বলেন, রাশিয়াকে বিশ্বাস করা কঠিন কারণ তারা প্রতিনিয়ত মিথ্যা বলছে এবং ইউক্রেন সংঘাতে রাশিয়াই একক আগ্রাসী পক্ষ হিসেবে ভূমিকা রাখছে।

Social Icons