GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / আইনশৃঙ্খলা / রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত: মামলা দায়েরের পর ৩ জন গ্রেফতার

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত: মামলা দায়েরের পর ৩ জন গ্রেফতার

রাজবাড়ী শহরের বড় বাজারে এক নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এই মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ।

গ্রেফতারকৃতরা হলেন আবদুল্লাহ আল সিয়াম খান (১৯), রুবেল হোসেন (১৯) এবং হেলাল উদ্দিন (৩৮)।

তারা সবাই রাজবাড়ী পৌরসভার ১ ও ৮ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

প্রতিষ্ঠানের এক সাবেক কর্মচারীর বেতন ও হিসাব নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনার সূত্রপাত হয়।

গত ২৯ আগস্ট রাজবাড়ী বড় বাজারে জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চরম সমালোচনা তৈরি হয়।

ভিডিওতে পুলিশের উপস্থিতিতেই এক যুবককে ওই নারীকে পেছন থেকে লাথি মারতে দেখা যায়।

এ মামলায় মোট ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

ওসি উত্তম কুমার ঘোষ জানান, গ্রেফতার ৩ আসামিকে আজ আদালতে সোপর্দ করা হচ্ছে।

মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

Social Icons