GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / ভারতের রেলজটে কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ

ভারতের রেলজটে কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ

ভারতের রেলপথে যানজটের কারণে বাংলাদেশে আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ কমেছে।

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট

কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় কেন্দ্রটির উৎপাদন কমেছে।

আদানির পক্ষ থেকে বুধবার বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশে একটি জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে গোড্ডা কেন্দ্রে কয়লাবাহী রেল চলাচল ব্যাহত হওয়ার কথা বলা হয়েছে।

এ কারণে কেন্দ্রটিতে কয়লা সরবরাহ কমেছে।

ফলে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন সমন্বয় করতে হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহে সরবরাহ কমার বিষয়ে এটাই আদানির প্রথম ব্যাখ্যা

পিজিসিবির তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি থেকে সরবরাহ কমেছে।

বেশিরভাগ সময় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

এটি কেন্দ্রটির মোট সক্ষমতার তুলনায় অনেক কম।

আদানি জানিয়েছে, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

এ জন্য দিনের অফ-পিক সময়ে সরবরাহ কমিয়ে রাখা হচ্ছে।

বিপিডিবিকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত জানানো হচ্ছে বলে জানিয়েছে আদানি।

কয়লাবাহী রেকের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভারতীয় রেলের সঙ্গে কাজ করছে কোম্পানিটি।

আদানি আশা করছে, পরিস্থিতি শিগগির স্বাভাবিক হবে।

কয়লা সরবরাহ বাড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিদ্যুৎ সরবরাহে প্রভাব কমিয়ে আনারও চেষ্টা চলছে।

অতিরিক্ত বৃষ্টিপাতেও কয়লা সরবরাহে প্রভাব পড়েছে।

ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত কমেছে

এর ফলে পুরো অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে।

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট রয়েছে।

বিপিডিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেন্দ্রটি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে।

Social Icons