GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, রহস্যময় রোগে মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ শক্তি

বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, রহস্যময় রোগে মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ শক্তি

বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, রহস্যময় রোগে মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ শক্তি

২০২৭ সালে একদল মানুষ রহস্যময় কোনো ব্যাধি কিংবা জিনগত পরীক্ষার মাধ্যমে অতিপ্রাকৃতিক বা ‘সুপারহিউম্যান’ ক্ষমতা পেতে পারেন বলে দাবি করা হচ্ছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে। তবে বাবা ভাঙ্গা সত্যিই এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন কি না, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।

বুলগেরিয়ার অন্ধ রহস্যবাদী নারী বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে মারা যান। করোনা মহামারি, ৯/১১ হামলা এবং লেডি ডায়ানার মৃত্যুর মতো বিভিন্ন বৈশ্বিক ঘটনার আগাম পূর্বাভাস দেওয়ার কৃতিত্ব তার অনুসারীরা তাকে দিয়ে থাকেন।

তবে এসব ঘটনার পূর্বাভাস তিনি সত্যিই দিয়েছিলেন কি না, তা নিয়ে নির্ভরযোগ্য প্রমাণ নেই। তারপরও তার কথিত ভবিষ্যদ্বাণী নিয়ে মানুষের আগ্রহ এখনো ব্যাপক।

২০২৭ সালে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা

২০২৭ সালকে ঘিরে প্রচলিত একটি কথিত ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কোনো এক রহস্যময় রোগ বা জিনগত পরীক্ষার কারণে অনেক মানুষ বিশেষ পরিস্থিতির মধ্যে পড়বেন।

তবে শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে অল্প কয়েকজন অতিপ্রাকৃতিক বা বিশেষ ক্ষমতার অধিকারী হবেন বলে দাবি করা হয়েছে।

এই কথিত ভবিষ্যদ্বাণীতে সেই ক্ষমতা ঠিক কেমন হবে বা কীভাবে তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

২০২৬ নিয়েও রয়েছে নানা ভবিষ্যদ্বাণী

চলতি ২০২৬ সাল নিয়েও বাবা ভাঙ্গার নামে বেশ কিছু চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী প্রচলিত রয়েছে।

এর মধ্যে একটি হলো, এ বছর একটি নতুন বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। কথিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী, যুদ্ধটি পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে পশ্চিমে ছড়িয়ে পড়বে।

ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামুসের নামেও তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একই ধরনের পূর্বাভাস প্রচলিত রয়েছে।

পুতিনকে নিয়েও কথিত পূর্বাভাস

বাবা ভাঙ্গার নামে প্রচলিত আরেকটি ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বনেতা হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবেন এবং ‘বিশ্বের অধিপতি’ হয়ে উঠবেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলমান থাকলেও পুতিনের বিশ্বব্যাপী একক ক্ষমতার অধিকারী হয়ে ওঠার মতো কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ ও এআই নিয়ে দাবি

২০২৬ সালের কথিত ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে প্রাকৃতিক দুর্যোগের বিষয়ও রয়েছে।

এদিকে ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে বিশ্বজুড়ে বিভিন্ন খাতে কর্মসংস্থানের ওপর প্রভাব পড়ছে এবং সামনে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে।

তবে বাবা ভাঙ্গার নামে প্রচলিত সব ভবিষ্যদ্বাণী যে বাস্তবে ঘটেছে, এমন নয়।

এলিয়েন আসার কথিত ভবিষ্যদ্বাণী

বাবা ভাঙ্গার নামে প্রচলিত আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সালের নভেম্বর মাসে একটি বিশাল মহাকাশযান পৃথিবীতে আসতে পারে।

এতে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের আগমনের কথাও বলা হয়েছে।

তবে এই ভবিষ্যদ্বাণী এখনো সত্যি হয়নি। ফলে এটি বাস্তবে কোনোভাবে ঘটে কি না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সাল নিয়েও বাবা ভাঙ্গার নামে একই ধরনের বিভিন্ন ভবিষ্যদ্বাণী প্রচার করা হয়েছিল।

Social Icons