GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের ভারত সফর নিশ্চিত করল চীন

ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের ভারত সফর নিশ্চিত করল চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সপ্তাহান্তে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন বলে নিশ্চিত করেছে চীন। প্রায় সাত বছর পর এটি হবে তার প্রথম ভারত সফর।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শি জিনপিং ব্রিকস সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে বলেও আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

এর আগে একই দিন দুপুরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু হতে ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকলেও শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা ছিল। বেইজিং তখনও তার সফর কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি।

পরে এক হালনাগাদ প্রতিবেদনে এনডিটিভি জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সপ্তাহান্তে নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন বলে সরকার নিশ্চিত করেছে।

এর ফলে শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে কয়েক দিনের কূটনৈতিক অনিশ্চয়তার অবসান হলো। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চীনা নেতার সবচেয়ে ব্যস্ত ধারাবাহিক শীর্ষ সম্মেলন সফরের সর্বশেষ সফর হিসেবেও এটিকে উল্লেখ করা হয়েছে।

Social Icons