GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / খেলা / হোয়াইটওয়াশের ধাক্কার পর এবার ১১ পয়েন্ট হারাল পাকিস্তান

হোয়াইটওয়াশের ধাক্কার পর এবার ১১ পয়েন্ট হারাল পাকিস্তান

ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর এবার আরও বড় ধাক্কা খেল পাকিস্তান। এজবাস্টন টেস্টে ধীর ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি

এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম করেছিল পাকিস্তান। ম্যাচে সময়ের ছাড় বিবেচনায় নেওয়ার পরও ঘাটতি থাকায় তাদের পয়েন্ট কাটার সিদ্ধান্ত নেয় আইসিসি।

পয়েন্ট কাটার পাশাপাশি পাকিস্তান দলকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

এই শাস্তির ফলে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তানের মোট পয়েন্ট দাঁড়িয়েছে মাত্র । তাদের পয়েন্ট শতাংশ ৪.৬৩। ফলে টেবিলের তলানিতে থাকা পাকিস্তান আরও পিছিয়ে পড়েছে।

অন্যদিকে ৩০ পয়েন্ট ও ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে হেডিংলিতে হারের পরই পাকিস্তান টেবিলে আট থেকে নয়ে নেমে গিয়েছিল।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তানের সামনে এখনো দুটি সিরিজ রয়েছে। নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০২৭ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। ওয়েস্ট ইন্ডিজের সামনে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ রয়েছে।

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চলতি চক্রে এখন পর্যন্ত ৯টি টেস্ট খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা।

লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়। মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা ও ইমাম-উল-হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়

একইসঙ্গে টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এত পরিবর্তনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ড সফর থেকে হোয়াইটওয়াশের সঙ্গী হয়েই ফিরতে হচ্ছে পাকিস্তানকে

Social Icons